বেনাপোলে পুলিশের অভিযানে আটক ১০

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১০ জন আসামিকে গ্রেফতার করেছে। তাদের নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশ জানায়, আদালত অবমাননা করায় এবং আদালতে হাজিরা না দেওয়ার অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী উত্তরপাড়া গ্রামের জিয়াউর রহমান, ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের আরশাফ আলী ড্রাইভারের মেয়ে মুক্তা বেগম, পুটখালী পশ্চিমপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে কামরুল ইসলাম, বাহাদুরপুর গ্রামের আব্দুল কাদের মিস্ত্রির ছেলে আলমগীর হোসেন আলম, ভবেরবেড় গ্রামের মৃত আবু তাহেরের ছেলে টুটুল হোসেন, একই গ্রামের মৃত আবুল কালামের ছেলে মুকুল হোসেন, দীঘিরপাড় গ্রামের হোসেন আলীর ছেলে মমিনুর রহমান চঞ্চল, ভবেরবেড় পশ্চিমপাড়া গ্রামের কালু বেপারির ছেলে মোস্তফা বেপারি, ছোটআঁচড়া গ্রামের রবিউল ইসলাম। বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গ্রেফতারকৃতদের বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে।

ভাগ