মাস্কের দাম বেশি রাখায় কালীগঞ্জে দু ব্যবসায়ীকে জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ করোনাভাইরাস প্রতিরোধে বেড়েছে মাস্কের ব্যবহার। এই মাস্ক বিক্রি বেড়ে যাওয়ায় অসাধু ব্যবসায়ীরা অধিক মূল্যে তা বিক্রি করছেন। মাস্কের দাম বেশি রাখায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কালীগঞ্জ উপজেলার সালমান ফার্মেসীর মালিক সরোয়ার হোসেনকে ১০ হাজার টাকা ও লাবনী স্টোর খেলাঘর এর এস. এম হাবিবকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রাণী সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভাগ