পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের এক প্রস্তুতিসভা রোববার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ সাধু, আওয়ামী লীগনেতা নির্মল কুমার মন্ডল, নির্মল অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ডা. শংকর দেবনাথ, আরশাদ আলী বিশ্বাস, হেমেশ চন্দ্র মন্ডল, ইকবাল হোসেন খোকন, প্রভাষক ময়নুল ইসলাম, এসএম রেজাউল হক, নির্মল চন্দ্র বৈদ্য, গোলাম মোস্তফা সানা, বিভূতি ভূষণ সানা, পঞ্চানন সানা, মঙ্গল মন্ডল, যুবলীগ নেতা কাজল কান্তি বিশ্বাস, মিজানুর রহমান, সাইদুর রহমান কালাই, অনীল সরকার প্রমুখ ।





