কলারোয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ যুবক আটক

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতীরার কলারোয়া উপজেলার পল্লীতে শাহিমা খাতুন (৪৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শাহিমা খাতুন ওরফে সোনাবানু কাকডাঙা গ্রামের বদরুজ্জামানের স্ত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে রিপন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রিপন হোসেন কাকডাঙা গ্রামের সাইদুল্লাহর ছেলে। শাহিমা খাতুনের ভাই আকবার হোসেন জানান, প্রতিবেশী সাইদুল্লাহর সাথে নিহতের স্বামী বদরুজ্জামানের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করে শাহিমাকে হত্যা করা হয়েছে। তিনি জানান, গত রোববার সন্ধ্যার দিকে হঠাৎ নিখোঁজ হন শাহিমা খাতুন। রাতে তাকে হত্যা করে পুকুরে বাঁশের তৈরি সিঁড়ির নিচে মরদেহ আটকে রাখা হয়। গতকাল সোমবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে পুকুর পাড়ে আটক রিপনের জুতা, গামছা ও শাহিমার একটি জুতা পড়ে থাকতে দেখে। এরপর পুকুরে জাল টানতে টানতে ওই সিঁড়ির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন। এছাড়া পুকুর পাড়ে রিপনের জুতা ও গামছা থাকায় তাকে হতাকান্ডে জড়িত সন্দেহে আটক করা হয়। কলারোয়া থানা পুলিশের ওসি মনীর উল গিয়াস বলেন, গৃহবধূ শাহিমা খাতুনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। হত্যাকা-ে জড়িত সন্দেহে আটক করা হয়েছে রিপন হোসেন নামে এক যুবককে। ধারণা করছি, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।

ভাগ