শালিখায় যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

আড়পাড়া (মাগুরা) সংবাদদাতা ॥ মাগুরার শালিখা উপজেলা যুবদলের উদ্যোগে রবিবার সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আকবর চুন্নু সহ-সভাপতি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাহবুব হাসান পিয়ারু সহ-সভাপতি খুলনা বিভাগীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আব্দুল জব্বার খান সহ-সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, মো. মহাসিন মোল্লা, নুরুজ্জামান লিটন, কফিল উদ্দিন ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহম্মেদ ও জেলা যুবদলের সহ-সভাপতি মো. কায়জার হোসেন। এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, শালিখা উপজেলা যুবদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সরকার পতনের আন্দোলনে অংশ নিতে হবে। দেশ বাঁচাতে ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ঐক্যের বিকল্প নেই। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দি নেতাকর্মীকে মিথ্যা ষড়যন্ত্র মামলা থেকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

ভাগ