ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলার দামোদর ইউনিয়নের আলকা ৩ নম্বর ওযার্ডের এক সভা রবিবার বিকালে আলকা পল্লী নিকেতন ক্লাব চত্বরে ইউপি সদস্য আব্দুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক গৌতক কুন্ডু, সচিব আসমা খানম, ইউপি সদস্য শামসুন্নাহার বেগম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সুবোধ বসু, সহকারী অধ্যাপক পিযুষ হীরা, হারুন অর রশিদ, আনোয়ার হোসেন মোল্লা, মো. আকরাম মোল্লা, খোকন দাস, দিপক কুন্ডু, রোমেচা বেগম, লতিফা বেগম, পলি মালাকার প্রমুখ। সভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা বিষয়ে আলোচনা করা হয়।




