স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় আলমসাধুর নিচে চাপা পড়ে চালক নিহত হয়েছেন। নিহত শরিফুল ইসলাম (৩০) উপজেলার বুড়িন্দিয়া গ্রামের রাশেদ আলী ছেলে। নিহতের স্বজনরা জানান, শরিফুল ইসলাম পেশায় নির্মাণ শ্রমিক। রবিবার সকালে ইঞ্জিনচালিত আলমসাধুতে মিক্সার মেশিন নিয়ে বাড়ি থেকে বের হন। পথে ঝিকরগাছা সড়কের পলুয়া গ্রামের মোড়ে পৌঁছালে আলমসাধুর এক্সেল ভেঙে উল্টে যায়। এ সময় চালক শরিফুল ইসলাম ওই মেশিনের নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষাণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।





