বেনাপোলে বিএনপি নেতা সিরাজুল ইসলামের ইন্তিকাল

শার্শা (যশোর) সংবাদাদাতা ॥ যশোরের বেনাপোলে বিএনপি নেতা সিরাজুল ইসলাম ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকাল সাতটায় বেনাপোলের পোড়াবাড়ী নারানপুর নিজ গ্রামের বাড়িতে ইন্তিকাল মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ি নারানপুর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ছিলেন। এদিন বাদ জোহর পোড়াবাড়ী নারায়নপুর কমিউনিটি ক্লিনিক মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পোড়াবাড়ী নারানপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
মরহুমের নামাজে জানাজায় বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইছাহক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবি, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান, শাহারয়িার হোসেন মুকুল, সফিকুল ইসলাম সফি, শার্শা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, বিএনপি নেতা আজিজুর রহমান খোকন, ডা. তবিবুর রহমান, বজলুর রহমান, আবুল কাশেম,বক্তিয়ার রহমান,আব্দুল বিশ্বাস, যুবদল নেতা রায়হানুজ্জামান দিপু, সাবেক ছাত্রদল নেতা ইমদাদুল হক ইমদা, ছাত্রদল নেতা আবু জুবায়ের শাওন, শরিফুল ইসলাম চয়ন, ওমর ফারুকসহ অনেকে অংশ নেন। এদিকে বিএনপি নেতা সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক আবুল হাসান জহির ও যুবদল কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। আরও শোক প্রকাশ করেছেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন।

ভাগ