নড়াইল অফিস ॥ সংগঠন পরিপন্থি কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম ও সাধারণ সম্পাদক মো. রকিবুজ্জামান পলাশ গত ৭ মার্চ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পত্রে জানানো হয়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ববির বিরুদ্ধে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা এবং কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির প্রলোভন দেখিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও সংগঠন পরিপন্থি কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ পাওয়ায় এবং সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন মানিক নিয়মিত ছাত্রত্বের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। প্রকৃত যোগ্য ও সৎ ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্রুত নতুন কমিটি গঠন করা হবে বলে তারা জানিয়েছেন।





