কেশবপুরে সংসদ সদস্য প্রার্থী শাহীন চাকলাদারের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর-৬ কেশবপুর আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহীন চাকলাদারের সাথে বাংলদেশ পূজা উদযাপন পরিষদ ও দলিত মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা পরিষদের সভাপতি সাংবাদিক শ্যামল সরকরের সভাপতিত্বে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী শাহীন চাকলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, দেবেন ভাষ্কর, মাস্টার সুকুমার সাহা, দলিত মঞ্চের চেয়ারম্যান স্যামুয়েল দাস, দুলাল চন্দ্র সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, হরেন্দ্র নাথ সরকার প্রমুখ।

ভাগ