বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ বটিয়াঘাটায় জাতীয় পার্টির (জাপা) নেতা গোলাম মোস্তফা সরদারের মাতা রোকেয়া বেগম ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার সকালে বটিয়াঘাটার সুরখালী গ্রামে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৭ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। নামাজে জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেন।




