মোংলায় থানা পুলিশের আয়োজনে দিনব্যাপী ভলিবল টুর্নামেন্ট

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলায় মুজিববর্ষ উপলক্ষে আন্তঃমোংলা ৮ দলীয় দিনব্যাপী ভলিবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ুু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুর নাহার (এমপি)। মোংলা থানা পুলিশ আয়োজিত টুর্নামেন্টে মোট ৮ টি দল অংশ নেয়। মোংলা থানার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শুক্রবার বিকেলে চিলা ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করে বিজয়ী হয় চাঁদপাই ইউনিয়ন পরিষদ একাদশ। খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরণ করেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো. রাহাত মান্নান এবং খেলার আয়োজক মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরীসহ মোংলা উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোংলা পৌরসভা এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

ভাগ