ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলার জনকল্যাণ বহুমুখি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা শুক্রবার বিকেলে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফুলতলা ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন খুলনা শিল্প ইউনিয়ন পরিচালক মো. সাইফুল ইসলাম, কেন্দ্রীয় বহুমুখি সমবায় সমিতির সভাপতি মো. মাহফুজুর রহমান, উপজেলা প্রেসকাব সভাপতি শামসুল আলম খোকন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সভাপতি মো. আবিদ হাসান, মঞ্জুর হাসান, বিষ্ণুপদ দাস, শরিফুল ইসলাম টিপু, রমজান মাহমুদ অরণ্য, পান্না বেগম, হাফিজ শেখ, মনোয়ারা বেগম, মৌসুমী সুলতানা, শহীদ শেখ, তাসমিনা আমিন বাধন প্রমুখ। এ সময় ফুলতলা মহিলা মাদ্রাসা ও রানাগাতি খেয়াঘাট জামে মসজিদ উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করা হয়।




