রামনগর পূজা পরিষদ নেতা প্রভাস বিশ্বাসের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও রামনগর ইউনিয়ন পূজা পরিষদ সভাপতি প্রভাস বিশ্বাসের অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সতীঘাটাস্থ রামনগর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন পূজা পরিষদের উদ্যোগে ভারপ্রাপ্ত সভাপতি গৌরচন্দ্র সাহা এবং সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাসের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পূজা পরিষদ সভাপতি দুলাল সমদ্দার। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য আবু সাঈদ পাটোয়ারি, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন পূজা পরিষদের সহ-সভাপতি রমেন পাল ও রবেন দাস, যুগ্ম সম্পাদক প্রহাদ সরকার, প্রদীপ কুমার বসু, সতিশ চন্দ্র পাল, অর্থ সম্পাদক সুকান্ত কর্মকার, সমাজকল্যাণ সম্পাদক অনুপ রায়, পূজা বিষয়ক সম্পাদক সুশিল রায়, প্রভাষক রমজান আলী, শিক্ষক মধুসূধন দত্ত, তপন সাহা, অলোক হাজরা, নারায়ন সরকার, অসীম দত্তসহ ইউনিয়ন পূজা পরিষদ নেতৃবৃন্দ। শোকসভায় স্বর্গীয় প্রভাস বিশ্বাসের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন ও আত্মার শান্তি কামনা করা হয়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি নিজবাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রভাস বিশ্বাস মারা যান।

ভাগ