স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার নোয়াপাড়া আইডিইবি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবারমেধা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং বৃত্তি প্রদান করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, যশোর আইডিইবি মহিলা পরিষদের সভাপতি খুরশিদা জাহান খান ও আইডিইবির যশোর জেলা শাখার প্রধান উপদেষ্টা আব্দুস সোবহান। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ’র (আইডিইবি) যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন বাবু। প্রধান বক্তা ছিলেন যশোর আইডিইবির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্মসম্পাদক সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ আর তুহিন। শেষে পুরস্কার বিতরণ ও ৭২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।




