ডুমুরিয়ায় বিএনপি নেতার ওপর হামলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ গত ২ ফেব্রুয়ারি খুলনা জেলা বিএনপি কার্যালয়ের সামনে ডুমুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সরোয়ার হোসেনের ওপর সন্ত্রাসী হামলায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় সরাফপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বানিয়াখালি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সরাফপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ শাহিনুর ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ মশিউর রহমান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরাফপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আজমল হুদা মিঠু, শেখ আব্দুর রশিদ, সাহস ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শেখ জয়নাল আবেদীন, আফজাল বিশ্বাস, মহাসিন মোল্লা, লাবু মোড়ল, আব্দুল মান্নান, অ্যাড. গাজী মশিউর রহমান, কৃষ্ণপদ মন্ডল, লিটন গাজী, দেলোয়ার হোসেন, ফিরোজ শেখ প্রমুখ।

ভাগ