স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেছেন, দেশের সকল মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে স্ব স্ব ধর্ম পালন করে আসছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ছিলেন। ফলে বঙ্গবন্ধুর ডাকে জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে মসজিদ-মন্দিরসহ সকল প্রতিষ্ঠানে নানা আয়োজন করার আহবান জানান প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মনিরামপুরের মশিয়াহাটী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সতী মায়ের ৫১ খণ্ড শক্তিপীঠ পূজার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মশিয়াহাটি আঞ্চলিক যুব সংঘের সভাপতি ফাল্গুন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌরমেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, প্রতিমন্ত্রীর একান্ত সচিব ড. নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, গণসংযোগ অফিসার আহসান হাবীব, ওসি (তদন্ত) শিকদার মতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, মশিয়ূর রহমান, গাজী মাযহারুল আনোয়ার, অধ্যক্ষ মণিশান্ত মন্ডল, তাপস কুমার কুন্ডু, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, কামরুজ্জামান, ফারুক হোসাইন, সুবোধ কুমার সরকার, প্রণয় চৌধুরী, প্রভাষক মদনমোহন চক্রবর্তী, ডা. আতিয়ার রহমান, কনার মন্ডল প্রমুখ।





