যশোর শহরের ঘোপে মোটরসাইকেল চুরি

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ঘোপ এলাকায় শুক্রবার দুপুরে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শহরের ঘোপ জেল রোড বেলতলার মৃত শহিদ কসাইয়ের ছেলে কামাল হোসেন সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুরে ঘোপ সংলগ্ন উপশহর কবরস্থানের মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যান। এ সময় তিনি তার একটি মোটরসাইকেল (যশোর ল-১২-০৩০২) কবরস্থান মসজিদের পাশে লক করে রেখে দেন। কিন্তু জুমার নামাজ শেষে বাইরে এসে দেখতে পান তার লক ভেঙে মোটরসাইকেল নিয়ে গেছে চোরচক্র। এ ঘটনায় তিনি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভাগ