স্টাফ রিপোর্টার ॥ মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)। শুক্রবার (৬ মার্চ) দুপুরে যশোর শহরের ভোলা ট্যাংক রোডে দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলা সভাপতি নাজিম উদ্দিন। তিনি বলেন, ‘মোদির বাংলাদেশে সফর বাতিল করতে হবে। কারণ তার নেতৃত্বে হিন্দু মৌলবাদীরা দিল্লির হত্যাযজ্ঞ চালিয়েছে। সাম্প্রদায়িক মোদিকে এই দেশে ঢুকতে দেওয়া হবে না। অসাম্প্রদায়িক দেশবাসীকে সঙ্গে নিয়ে মোদির আগমন প্রতিহত করা হবে।’ এ সময় আরও উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় সদস্য প্রফেসর ইসরারুল হক, জেলা সেক্রেটারি জিল্লুর রহমান ভিটু, যুবমৈত্রীর কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমানসহ আরও অনেকে।





