যশোর-৬ : মঞ্জুর নেতৃত্বে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি

লোকসমাজ ডেস্ক ॥ যশোর -৬ আসনের উপনির্বাচনে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুকে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। কমিটির অন্য সদস্যরা হলেন- অনিন্দ্য ইসলাম অমিত, জয়ন্ত কুমার কুণ্ডু, অধ্যাপক নার্গিস ইসলাম, সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, আব্দুস সামাদ বিশ্বাস, মশিউর রহমান, প্রভাষক আব্দুর রাজ্জাক এবং প্রভাষক আলাউদ্দিন।

ভাগ