বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ

    লোকসমাজ ডেস্ক॥ গত বছরের অক্টোবরে বিশ্বব্যাপী অনলাইনে মাসিক ভিত্তিতে সবচেয়ে বেশি ব্যবহারকারীরা যে সব প্লাটফর্ম ব্যবহার করেছে তার মধ্যে প্রথমে আছে জনপ্রিয় চ্যাটিং অ্যাপ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার। ওই সময়ে ১ শ ৬০ কোটি ব্যবহারকারী সামাজিক মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছে। যুক্তরাষ্ট্রের বাইরের বাজার গুলোতে বিশেষভাবে শক্তিশালী এবং এটি বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় মোবাইল অ্যাপ হিসেবে খ্যাত। ২০১৪ সালে ফেব্রুয়ারিতে ১ হাজার ৯০০ কোটি ডলারের বিনিময়ে অধিগ্রহণ করেছিল সামাজিক নেটওয়ার্ক ফেসবুক। সম্প্রতি স্ট্যাটিস্টার এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। তালিকায় ১ শ ৩০ কোটি ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ। সারা বিশ্বে ২ শ ৫০ কোটি গ্রাহক রয়েছে সবচেয়ে বড় এই সামাজিক মাধ্যমটির। ১ শ ১০ কোটি গ্রাহক নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে উইচ্যাট অ্যাপটি। এছাড়া তালিকায় আরো রয়েছে স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম সহ কিউ কিউ মোবাইল মেসেঞ্জার অ্যাপ।

    ভাগ