শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনকে বাগেরহাট জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে। একই সাথে তাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মনোনীত করা হয়। গত শনিবার কেন্দ্রীয় কমিটি প্রেরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।




