টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ৭ ‘রোহিঙ্গা ডাকাত’ নিহত

লোকসমাজ ডেস্ক॥ কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় কথিত বন্দুকযুদ্ধে সাতজন নিহত হয়েছেন, যারা রোহিঙ্গা ডাকাতদল ‘জকি বাহিনীর’ সদস্য বলে র‌্যাবের ভাষ্য। র‌্যাব-১৫ রামু ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর মো. রবিউল ইসলাম বলছেন, সোমবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোছনী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহতদের বিস্তারিত নাম-পরিচয় তাৎণিকভাবে জানাতে পারেনি র‌্যাব। মেজর রবিউল বলেন, ঘটনাস্থলে ডাকাতদলের অবস্থানের গোপন খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতরা র‌্যাবকে ল্য করে গুলি করলে আত্মরার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। “এক পর্যায়ে সাতজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।” এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, সাতটি দেশীয় তৈরি বন্দক ও ১২টি গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব-১৫ রামু ব্যাটলিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহম্মেদ জানান। ঘটনার বিস্তারিত তথ্য সন্ধ্যায় রামুতে সম্মেলন করে প্রকাশ করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

ভাগ