সড়ক দুর্ঘটনায় ফেব্র“য়ারিতে নিহত ৫৩৪

লোকসমাজ ডেস্ক॥ ফেব্র“য়ারিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫৩৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ২৬৯ জন। এ ছাড়া রেলপথে ৫৬ দুর্ঘটনায় ৪৮ জন নিহত ও ১৩ জন আহত এবং নৌ-পথে নয় দুর্ঘটনায় ৪০ জন নিহত, ৫৬ জন আহত ও ৬৪ জন নিখোঁজ হয়েছেন। সোমবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় ৫০৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। মোট দুর্ঘটনার ১৫ দশমিক ৭৫ শতাংশ বাস, ২৭ দশমিক ৯৩ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান, ৪ দশমিক ৩০ শতাংশ কার-জিপ-মাইক্রোবাস, ৮ দশমিক ১৭ শতাংশ সিএনজিচালিত অটোরিকশা, ২০ দশমিক ৯৫ শতাংশ মোটরসাইকেল, ১০ দশমিক ৫৪ শতাংশ ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ১২ দশমিক ৩৩ শতাংশ নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারির তুলনায় ফেব্র“য়ারিতে সড়ক দুর্ঘটনার হার ৫ দশমিক ৩৫ শতাংশ কমেছে। এ ছাড়া, আহতের হার ২ দশমিক ৪৫ শতাংশ বাড়লেও নিহতের হার ২ দশমিক ৪৩ শতাংশ কমেছে।

ভাগ