কুয়েটে শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের ’১৯ ব্যাচের শিার্থীদের নবীন বরণ ও ’১৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আইইএম অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানটি সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত হয়। আইইএম বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রফিকুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্র্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ নবীন শিার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী গ্রাজুয়েটদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইইএম বিভাগের শিক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

ভাগ