বটিয়াঘাটায় মহানামযজ্ঞানুষ্ঠানে হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি রবিবার বিকেলে খুলনার বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়ায় মহানামযজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করেন। গ্রামবাসীর আয়োজনে ৮ম প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানে আগন্তুক ভক্তদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. প্রশান্ত কুমার রায়, প্রবীণ চিকিৎসক ডা. তারিনী কান্ত মন্ডল, অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, হরিপদ গাইন, শিক্ষক জ্ঞানেন্দ্রনাথ প্রমুখ। মহানামযজ্ঞানুষ্ঠানে শ শ নারী পুরুষসহ ভক্তবৃন্দের সমাগম ঘটে।

ভাগ