শেখ আব্দুল্লাহ হুসাইন ॥ মাছের ডিম ছাড়া নির্বিঘœ করতে ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও শরিয়তপুরের নদীতে দু মাস ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। ওইসব নদীর ১৯০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। এ সময় পদ্মা, পায়রা, বিষখালী ও বলেশ^র নদী থেকে ইলিশ আহরণ করতে কোনো বাধা-নিষেধ নেই। যশোরে ইলিশ মাছ বিক্রি ও সংরক্ষণে কোনো নিষেধাঞ্জা নেই বলে স্থানীয় মৎস্য বিভাগ জানিয়েছে। ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও শরিয়তপুরের পাঁচটি পয়েন্ট ওখানকার স্থানীয় মৎস্য বিভাগ ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে। মেঘনা নদীর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ভেকুরিয়া থেকে চররুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় এ নিষেধাঞ্জা জারি থাকবে। ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রমের ওইসব এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা, বিক্রি, সংরক্ষণ ও বাজারজাত করা যাবে না।
যশোর জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ আনিসুর রহমান লোকসমাজকে জানিয়েছেন, মাছ ধরা নিষেধাঞ্জা আমাদের এ অঞ্চলের জন্য প্রযোজ্য না। বিভিন্ন নদীর যে ১৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে সেখানে ওখানকার স্থানীয় মৎস্য বিভাগ ও প্রশাসন কঠোরভাবে দেখভাল করবে। যশোরে অন্যান্য নদীর ইলিশ বিক্রি করতে কোনো বাধা নেই। বরগুনার পাথরঘাটার বিএফডিসি ঘাটের মেসার্স বি.পি মৎস্য আড়তের অন্যতম স্বত্বাধিকারী বাবুরাম কর্মকার রবিবার এ প্রতিবেদককে জানান, ভোলা অঞ্চল থেকে ১৯০ কিলোমিটার এলাকায় মেঘনা ও কয়েকটি নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা দু মাস নিষিদ্ধ করা হয়েছে। এখন পায়রা, বিষখালী ও বলেশ^র নদীর মাছ আহরণ করা যাবে। আগে ভোলার ইলিশের চাপ ছিল, এখন পাথরঘাটার ইলিশের সরবরাহ বাড়বে। মাছের স্বাদেরও কোনো পরিবর্তন হবে না। যশোর বড় বাজার মাছ বাজারের ইলিশ মাছের পাইকারি ব্যবসায়ী আড়তদার পিয়ার মুহাম্মদ রবিবার জানান, পুরো শীতকাল যশোর বাজারে ভোলার মাছের সরবরাহ ছিল। কাল থেকে পাথরঘাটার ইলিশের সরবরাহ বাড়বে। যশোর বাজারে ইলিশের ঘাটতি হবে না। আগের মতই বাজার স্বাভাবিক থাকবে। খুচরা দোকানি এরশাদ আলী জানান, তিনি রবিবার খুব ভালো মানের এক কেজি ইলিশ সাড়ে ৭শ থেকে ৮শ টাকায় বিক্রি করেছেন। এক কেজি ৩শ থেকে এক কেজি ৪শ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি করেছেন ৯শ টাকায়। আর ৭ শ থেকে ৮ শ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি করেছেন সাড়ে ৬ শ থেকে ৭শ টাকায়।





