নড়াইল অফিস ॥ বর্ণাঢ্য আয়োজনে নড়াইলে দৈনিক বিডি খবর গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নড়াইল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে রবিবার বেলা ১১ টায় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ারুল ইসলাম। দৈনিক বিডি খবর পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মাদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশিদ মুন্নু, জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড় অভিষেক দাস অরণ্যের বাবা অসিত দাস, দৈনিক বিডি খবর পত্রিকার সম্পাদক লিটন দত্ত, নড়াইল প্রেস কাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নড়াইল হচ্ছে ক্রিকেটের উর্ব্বর ভূমি। ক্রিকেট হচ্ছে বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। দৈনিক বিডি খবর পত্রিকার আয়োজনে দর্শকপ্রিয় এ ক্রিকেট টুর্নামেন্টের মধ্যদিয়ে নড়াইলের দুই কৃতি সন্তান বিশ্বনন্দিত ক্রিকেটার মাশরাফি বিন মোর্তজা এমপি ও অভিষেক দাস অরণ্যের মত নতুন প্রজন্ম হতে ক্রিকেটারের জন্ম হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। আয়োজক সূত্রে জানা গেছে, মোট ১৬ টি দল এ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। উদ্বোধনী দিন বাহিরগ্রাম ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে সীমাখালী ক্রিকেট টুর্নামেন্টের লড়াই হয়।




