তালায় বৃদ্ধের আত্মহত্যা

তালা (সাতীরা) সংবাদদাতা ॥ সাতীরার তালায় শেখ হাসেম আলী (৭০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার খেশরা ইউনিয়নের শাহাজাতপুর গ্রামের উত্তর শেখপাড়ার মৃত শেখ আফসার আলীর ছেলে। রবিবার ভোরে এ আত্মহত্যার ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, শেখ হাসেম আলী দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। তীব্র রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। বিষয়টি তালা থানার ওসি মেহেদি রাসেল নিশ্চিত করেছেন।

ভাগ