শার্শায় ইয়াবাসহ তিন যুবক আটক

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার সূবর্ণখালী গ্রামে গত শনিবার রাতে অভিযান চালিয়ে ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব। সংশ্লিষ্ট সূত্র জানায়, র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি টিম শনিবার রাত ১১টার দিকে সূবর্ণখালী গ্রামের কুমারঘাটা ছোটকোনা বাঁওড় এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৬৭ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেন র‌্যাব সদস্যরা। আটককৃতরা হচ্ছে, সূবর্ণখালী দক্ষিণপাড়ার সাইফুল ইসলামের ছেলে তৌফিকুর রহমান তুষার (২২), মাহাবুব মোল্লার ছেলে সোহাগ হোসাইন (২১) এবং তৌহিদ ফকিরের ছেলে মাসুদ রানা (২৩)।

ভাগ