স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঝিনাইদহে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলে শনিবার সকালে শহরের এইচএসএস সড়কে দলীয় কার্যালয়ে বিএনপির এক সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে এ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড, কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এস এম মশিয়ূর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান, জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস। বক্তারা বলেন, এই সরকার সারাদেশের মানুষের স্বাধীনতা হরণ করে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা শুধু বেগম খালেদা জিয়াকেই কারাগারে রাখেনি, গোটা দেশকেই কারগারে পরিণত করেছে। দেশে এখন কোটি টাকা লুট হচ্ছে না। হাজার হাজার কোটি টাকার কোন হদিস নেই। সরকারি দলের পাতি নেতারাও এখন কোটিপতি বনে গেছেন।





