লোহাগড়ায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়া কমিউনিটি সেন্টারে মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, আওয়ামী লীগ নেতা সিকদার আজাদ রহমান, সৈয়দ মসিয়ুর রহমান, শেখ সাজ্জাদ হোসেন মুন্না, বি.এম কামাল হোসেন প্রমুখ। এ সময় আওয়ামী লীগ নেতা খান জাহাঙ্গীর আলম, খান আব্দুল কাইয়ুম চুন্নু, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স.ম ওহিদুর রহমান, দিঘলিয়া ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নুর আলী, সৈয়দ খায়রুল আলমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাগ