খাজুরার যাদবপুরে কমিউনিটি কিনিক নির্মাণের জমি পরিদর্শন

খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে কমিউনিটি কিনিক নির্মাণে জমি পরিদর্শন করেন সিভিল সার্জন শেখ আবু শাহীন। পরে গ্রামবাসীর আয়োজনে যাদবপুর কাব ঘর চত্বরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কমিউনিটি কিনিক বর্তমানের সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। কিনিকটি নির্মাণ হলে যাদবপুরসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। গর্ভবতী মা, শিশু ও সাধারণ রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাবেন। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম, যশোর শিক্ষা বোর্ডের সাবেক উপ-সচিব মুক্তিযোদ্ধা আব্দুল খালেক।

ভাগ