কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোর সদর উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও রামনগর ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রভাস বিশ্বাস (৫৫) পরলোক গমন করেছেন। শুক্রবার রাতে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রভাস বিশ্বাসের বাড়ি উপজেলা রামনগর ইউনিয়নের মুড়লী গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার মৃত প্রভাস বিশ্বাসের বাড়িতে যান যশোর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ নেতৃবৃন্দ। এ সময় প্রভাস বিশ্বাসের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানান। ওইদিন দুপুরে নীলগঞ্জ মহাশ্মশানে প্রভাস বিশ্বাসের শেষকৃত্য সম্পন্ন হয়।





