খাজুরা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের খাজুরার বন্দবিলা রাধাগোবিন্দ মন্দিরে ১০তম মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে। গত বুধবার গীতা পাঠ ও অধিবাস কীর্তনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। শুক্রবার বিকেলে নামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন ও অর্থ প্রদান করেন বন্দবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শওকত হোসেন মন্ডল। এ সময় তার সাথে ছিলেন ইউনিয়ন যুবলীগ নেতা তরিকুল আনোয়ার টুটুল ও খোকন হোসেন। উপস্থিত ছিলেন নামযজ্ঞানুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক যশোর রাজলক্ষী জুয়েলার্সের স্বত্বাধিকারী আনন্দ কুমার সরকার, মন্দির কমিটির সহ-সভাপতি দিলীপ কুমার রায়, সাম্পাদক আনন্দ কুমার পাল, কোষাধ্যক্ষ তন্ময় ভট্টাচার্য প্রমুখ। আগামী ১ মার্চ রবিবার কুঞ্জভঙ্গ, নগর সংকীর্তন, ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি হবে। এতে বরিশাল, গোপালগঞ্জ, বাগেরহাট, নড়াইল, যশোরের ৬ টি দল মহানাম সুধা পরিবেশন করবে।





