চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭ টায় ডায়াবেটিক সমিতি কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল, বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয়, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। ডায়াবেটিক সমিতির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের সভাপতিত্বে আলোচনা সভায় সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহা. শামসুজ্জোহা, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহান ও মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান বক্তব্য রাখেন।অনুষ্ঠানে ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মফিজুর রহমান মনা, মেডিকেল অফিসার ডা. নাহিদ ফাতেমা রতœা, আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বেলাল হোসেন, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আজীবন সদস্য জোনারুল ইসলাম, ডায়াবেটিক সমিতির কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



