কেশবপুরে মুক্তিযোদ্ধাদের তালিকা তদন্তে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ আদালতের স্থগিতাদেশ অমান্য করে যশোরের কেশবপুরে মুক্তিযোদ্ধাদের তালিকা তদন্তের নামে হয়রানির প্রতিবাদে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন মুক্তিদযোদ্ধারা। কেশবপুর শহরের ভগীœ নিবেদিতা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ৪৯ জন মুক্তিযোদ্ধার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা অধ্যাপক অসিত কুমার মোদক। তিনি উল্লেখ করেন ,আমাদের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি ফরিদ আহম্মেদ ও বিচারপতি শেখ হাসান আরিফ ২০১২ সালে ২১ মার্চ কেশবপুর উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সংক্রান্ত স্থগিতাদেশ দেন। কেশবপুর উপজেলার পাত্রপাড়া (শিকারপুর) গ্রামের মৃত মকছেদ আলীর পুত্র উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত জীবিত ও মৃত মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যায়িত করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে অভিযোগ দেন। এর ভিত্তিতে যশোর জেলা প্রশাসক গত ২৬ ফেব্রুয়ারি তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) আসিফ মাহমুদকে দায়িত্ব দেন। গত ২৬ ফেব্রুয়ারি সকালে ৪৯ জন মুক্তিযোদ্ধা তাদের মুক্তিযোদ্ধা সনদ ও সাক্ষীগণকে সাথে নিয়ে কেশবপুর উপজেলা চত্বরে হাজির হলেও আবেদনকারী পক্ষ হুমকি দিয়ে সাক্ষীদের সরিয়ে দেয়। তাছাড়া আবেদনকারী পক্ষের উপস্থিতিতে আদালতের স্থগিতাদেশ অমান্য করে অতিরিক্ত জেলা প্রশাসন (রাজস্ব) আসিফ মাহমুদ ৩৪ জন মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই করেন।

ভাগ