যশোরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার পাগলাদাহ গ্রামে গত বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে গাঁজাসহ শিলা খাতুন (৩০) নামে একজন নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। সংশ্লিষ্ট সূত্র জানায়, র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি টিম বৃহস্পতিবার বিকেলে পাগলাদহ গ্রামের মাদক ব্যবসায়ী শিলা খাতুনের বাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটক এবং তার ঘরে তল্লাশি চালিয়ে ২৮৫ গ্রাম গাঁজা জব্দ করেন। শিলা খাতুন ওই গ্রামের আসাদ বিশ্বাসের স্ত্রী। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে।

ভাগ