লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদর খন্দকার (৪০) কে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত বদর খন্দকারের স্ত্রী নাজনীন বেগম বাদী হয়ে মঙ্গলবার মামলাটি দায়ের করেছেন। মামলায় লোহাগড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিকদার নজরুল ইসলাম, লোহাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ শেখ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল আজাদ সুজনসহ ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেনের নেতৃত্বে লোহাগড়া থানা পুলিশ কাশিয়ানী থানা পুলিশের সহযোগিতায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার ঘোনাপাড়ার চরপাড়া থেকে আসামি চরকালনা গ্রামের খোকা মোল¬ার ছেলে মুন্না মোল¬া (২৫) কে গ্রেফতার করে। এছাড়াও এসআই মিল্টন কুমার দেবদাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে থানা গেট এলাকা থেকে চরকালনা গ্রামের ইবাদত আলী মোল¬ার ছেলে রুহুল মোল¬া (৫০) কে গ্রেফতার করেছে। তাকে আজ আদালতে প্রেরণ করা হবে। উলে¬খ্য, গত সোমবার সন্ধ্যার আগে চরবকজুড়ি গ্রামের খন্দকার ময়ের আলীর ছেলে লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বদর খন্দকার টিচরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসীদের হাতে নিহত হন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিল্টন কুমার দেবদাস জানান, গ্রেফতারকৃত মুন্না বুধবার সন্ধ্যায় নড়াইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাকিম আমাতুল মোর্শেদার নিকট ১৬৪ ধারায় হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। লোহাগড়া থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত মুন্নাকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।





