স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ’কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ ¯ে¬াগানে ঝিনাইদহে জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জেলা কৃষক লীগের আয়োজনে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি শরীফ আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, কৃষক লীগের খুলনা বিভাগের সাবেক দপ্তর সম্পাদক ও সমন্বয়ক মো. নাজমুল ইসলাম পানু, বাংলাদেশ কৃষক লীগের সাবেক কৃষি-ঋণ ও পুনর্বাসন সম্পাদক হালিমা রহমান, সাবেক সদস্য মাহফুজা সুলতানা রুবি। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম। এ সময় বক্তারা মুজিব শতবর্ষ যথাযোগ্য মর্যাদায় পালন ও কৃষক লীগের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।




