চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ মুজিবশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার বেলা ১১ টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আলী আজগার টগর, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ব্যাট হাতে নিয়ে এবং পুলিশ সুপার জাহিদুল ইসলাম বল হাতে নিয়ে খেলার আনুষ্ঠানিকতা শুরু করেন। উদ্বোধনী খেলায় চুয়াডাঙ্গা ভেনাস স্পোর্টিং ক্লাব ও দর্শনা কেরুজ বয়েজ ক্লাব অংশগ্রহণ করে। এতে দর্শনা বয়েজ ক্লাব প্রতিপক্ষ ভেনাসকে পরাজিত করে জয়ের শুভসূচনা করেছে।




