ঝিনাইদহে ইটভাটা মালিকের জরিমানা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে সড়কে মাটি রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ইটভাটা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক মঙ্গলবার দুপুরে সদর উপজেলার গিলাবাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খান মো, আব্দুল্লাহ আল মামুন বলেন, ’সড়কে মাটি রেখে জনগণের ভোগান্তি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে গিলাবাড়িয়া এলাকার কিংশুক ভাটা মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এছাড়াও বৃষ্টির সময় প্রত্যেক ভাটা মালিককে সড়কের পাশে মাটি পরিবহন না করা এবং সড়কের উপর থেকে মাটি সরিয়ে নেয়াসহ রাস্তায় বৃষ্টিতে জমে থাকা কাদা এক ঘণ্টার মধ্যে পানি দিয়ে পরিষ্কার করার নির্দেশ দেয়া হয়।

ভাগ