স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে র্যাবের প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় র্যাবের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জুটি চ্যাম্পিয়ন ও সাংবাদিক রাজিব হাসান জুটি রানারআাপ হয়েছে। মঙ্গলবার রাতে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের ক্যাম্পাসে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলার সেমিফাইনালে র্যাবের কোম্পানি কমান্ডার মাসুদ আলম-পুলিশের সদর সার্কেল আবুল বাশার জুটি এবং ৭১ টিভির প্রতিনিধি রাজিব হাসান ও র্যাব সদস্য ফজলু হোসেন জুটি চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করে। রাত ১১ টার দিকে র্যাবের কোম্পানি কমান্ডার ও সাংবাদিক রাজিব হাসান জুটির মধ্যে খেলায় চ্যাম্পিয়ন হন র্যাবের কোম্পানি কমান্ডার মাসুদ আলম ও পুলিশের সদর সার্কেল এসপি আবুল বাশার জুটি। অন্যদিকে রানারআপ হন সাংবাদিক রাজিব হাসান ও র্যাবের সদস্য ফজলু জুটি। দুই দিনব্যাপী এ খেলায় মোট ১০টি জুটি অংশ গ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা সার্কেল আরিফুল ইসলাম, র্যাবের সহকারী পুলিশ সুপার শাহিনুর ইসলাম ও সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ। খেলাটি জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাসের সৌজন্যে পরিচালনা হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে অতিথিরা ট্রফি বিতরণ করেন।



