সামিয়াতুজ জোহরা ‘মহুয়া’। প্রাথমিক বৃত্তি তালিকায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫৮৯ নম্বর পেয়ে ইউনিয়নে প্রথম হয়েছে। দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু ও যশোর ২৫০ শয্যা হাসপাতালের নার্সিং সুপারভাইজার (চলতি দায়িত্ব) সালমা খানমের চতুর্থ কন্যা মহুয়া পরিবারের উৎসাহে মানবিক গুণসম্পন্ন চিকিৎসক হবার স্বপ্ন দেখে। সে সবার কাছে দোয়া কামনা করেছে।





