স্টাফ রিপোর্টার॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা-কর্মী ও তাদের স্বজনদের খোঁজ নিলেন আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল মঙ্গলবার তিনি হাসপাতালে অসুস্থ নেতা-কর্মীদের পাশে যান এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। প্রথমে তিনি সদর উপজেলার কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আয়ুব হোসেনের শয্যা পাশে যান। এরপর ছাত্রদল নেতা গোলাম হাসান মনির মা মেহেরুন্নেছার শয্যা পাশে যান। সেখান থেকে তিনি উপশহর ইউনিয়ন যুবদল নেতা সুমনের মায়ের শয্যা পাশে যান। এ সময় জেলা বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।




