স্টাফ রিপোর্টার॥ যশোরের প্রয়াত সাংবাদিক আক্তারুজ্জামান মানুর মা জোহরা খাতুন ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার বাদজোহর যশোর ২৫০ শয্যা হাসপাতাল প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে ঘোপ কবরস্থানে দাফন করা হয়েছে। তার জানাজায় অংশ নেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, ঘোপ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ হোসেন, পৌর কাউন্সিলর মোকসিমুল বারী অপু, সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তানভীর রায়হান তুহিন প্রমুখ।





