কুয়াদায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র হতাহত

কুয়াদা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের কুয়াদায় সড়ক দুর্ঘটনায় পিতা নিহত ও পুত্র আহত হয়েছেন। নিহত আব্দুর রউফ-উদ-দৌলা (৫৮) যশোর সদর উপজেলার ফুলবাড়ী ওসমানপুর গ্রামের বাসিন্দা। মঙ্গলবার সকালে যশোর-মনিরামপুর সড়কের কুয়াদা বাজারে এ দুর্ঘটনা ঘটে।  সূত্র মতে, ওসমানপুর গ্রামের আব্দুর রউফ-উদ-দৌলা ও তার পুত্র নাজিম-উদ-দৌলা রানা (৩১) মোটরসাইকেলে মনিরামপুরের উদ্দেশে যাচ্ছিলেন। পথে সড়কের কুয়াদা বাজারে পৌঁছলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের (কুমিল্লা-জ-১১-০০৮২) নিচে চাপা পড়েন। এতে পিতা-পুত্র আহত হন। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় মুন হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেন। এ সময় উভয়কে ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে পিতা আব্দুর রউফ-উদ-দৌলা মারা যান। তারা যশোর উপশহর ৭ নম্বর সেক্টরে বসবাস করতেন বলে জানা যায়।

ভাগ