চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত কর্মচারীদের (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে তিন দিনের কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করে কর্মচারীরা। তিন দিনের কর্মবিরতির সমর্থনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী নাজির হামিদুল ইসলাম। তিনি কর্মচারীদের পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। কর্মবিরতিতে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত কর্মচারীরা উপস্থিত ছিলেন।




