বটিয়াঘাটা সংবাদ

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার বটিয়াঘাটা উপজেলার খারাবাদ মহিলা দাখিল মাদ্রাসার ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। কোডেক এম্পাওয়ার ইয়ুথ ফর ওয়ার্ক প্রকল্পের সহযোগিতায় অক্সফামের অর্থায়নে ৪ শ ছাত্রীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এ উপলক্ষে মাদ্রাসা সভাকক্ষে রবিবার দুপুর ২ টার দিকে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান। আমিরপুর এপেক্স বডি ও সোনার বাংলা যুব সংগঠনের তরুণ তরুণীদের পরিচালনায় যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার ও প্লাস্টিক ব্যবহারের কুফল বিষয়ক আলোচনা উপস্থাপনা করেন মাদ্রাসা সুপার মাওলানা হুমায়ুন কবির ও মোস্তাফিজুর রহমান।
আইনশৃঙ্খলা কমিটির সভা
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার বটিয়াঘাটা উপজেলায় আইন শৃ্খংলা কমিটির মাসিক সভা, জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া খাদ্য কমিটির পৃথক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় জ্যোতিষ্ক সভাকক্ষে অনুষ্ঠিত হয় ।
সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অমিতেষ দাস, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুজ্জামান, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ রবিউল কবির, কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী , প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বঙ্কিম হালদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল ,উপজেলা প্রেস ক্লাব সভাপতি প্রতাপ ঘোষ প্রমুখ।
শিশুর আত্মহত্যা
খুলনার বটিয়াঘাটায় মায়ের ওপর অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার কিসমত ফুলতলা গ্রামে এর ঘটনা ঘটে। ওই গ্রামের রোকন সরদারের মেয়ে সুমাইয়া আক্তার সুমি(১৩) মায়ের ওপর অভিমান করে বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে বটিয়াঘাটা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ভাগ