২৮ ফেব্রুয়ারি যশোর বঙ্গবন্ধু স্মৃতি জাতীয় বিতর্ক উৎসব

স্টাফ রিপোর্টার॥ ‘যুক্তির আলিঙ্গনে মুক্ত করি অজ্ঞতার জট’ শ্লোগানের আলোকে আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর সরকারি মহিলা কলেজ মাঠে বঙ্গবন্ধু স্মৃতি ৩য় জাতীয় বিতর্ক উৎসব-২০২০। মাইকেল মদুসূদন ডিবেট ফেডারেশন, বঙ্গবন্ধু শেখ মুহিবুর রহমানের জন্মশতবার্ষিকী পূর্তিতে এ উৎসবের আয়োজন করেছে। বিতর্ক উৎসবে দেশের ৪৫টি ও অধিক জেলা হতে প্রায় ২ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিবৃন্দ অংশগ্রহণ করবেন। গতকাল দুপুরে যশোর প্রেসকাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল খলেক লিখিত বক্তব্যে এ তথ্য জানান।
তিনি আরও বলেন, বিতর্ক উৎসব উপলক্ষে এদিন বর্ণাঢ্য র‌্যালি,্ উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা, বিতর্ক কর্মশালা, প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক, মিট দ্যা সেলিব্লেটি, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও সম্মানী অনুষ্ঠানের আয়োজন করা হবে। সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।
তারকা হিসেবে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ উদ্দিন, বাংলাদেশী এভারেস্ট বিজয়ী প্রথম নারী নিশাত মজুমদার, ব্যান্ড সঙ্গীত শিল্পী, মোল্লা বাবু, জাতীয় ফুটবলার মান্নাফ রাব্বী, বিশিষ্ট আবৃতি শিল্পী ও উপস্থাপক ফারজানা করিম চলচ্চিত্র অভিনেতা ও মডেল আসাদুজ্জামান আবীর ও টিভি অভিনেতা ফারুক আহমেদ উপস্থিত থাকবেন।
বঙ্গবন্ধু স্মৃতি ৩য় জাতীয় বিতর্ক উৎসবের আহ্বায়ক দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন, উপদেষ্টা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন-অর-রশিদ, অধ্যাপক সুকুমার দাস, প্রেসকাবের সাবেক সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাংবাদিক এইচআর তুহিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, ডিবেট ফেডারেশনের কো-চেয়ারম্যান সুমন হোসেন হিনো প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ভাগ